1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন করা হচ্ছে।

আজ রবিবার (২৬ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা একটা আইন তৈরি করছি। সে আইনের ভেতরেই থাকবে তাদের মেডিক্যাল টেস্ট করা হবে ভর্তির সময়। সেই টেস্টের সঙ্গে এই ডোপ টেস্টও করা হবে।

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করবেন কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন মাদক নিয়ে জিরো টলারেন্সের কথা বলছিলেন তখন আমরাই ডোপ টেস্টের কথা বলেছি। আমরা পুলিশ বাহিনীতে আগেই শুরু করে দিয়েছি।

তিনি বলেন, আমরা একটা প্রস্তাব পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সিভিল সার্জেন যে টেস্ট করেন, তার সঙ্গে ডোপ টেস্টও করবেন। এটা করতে কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে। সে প্রচেষ্টা আমরা শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews