1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

বিশ্বব্যাংক বন্যা মোকাবেলায় ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নে সহায়তা করতে ১৪টি বন্যাপ্রবণ জেলায় ৫০০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এলাকার প্রায় ১.২৫ মিলিয়ন লোক সরাসরি সুবিধা পাবে। এই ঋণ সহায়তায় দ্য রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপশন অ্যান্ড ভলনার এবিলিটি রিডাকশন (আরআইভিইআর) শিরোনামের প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির আওতার মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় পাঁচ শতাধিক আশ্রয় কেন্দ্র নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণ এবং জলবায়ু সহনশীল কমিউনিটিভিত্তিক অবকাঠামো নির্মাণ করা হবে।

প্রাথমিক বিদ্যালয়গুলো দুর্যোগকালীন বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হবে। এসব আশ্রয় কেন্দ্রে সোলার প্যানেল, বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে। প্রকল্পটি বন্যা এবং জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণে কমিউনিটি ও সরকারি সংস্থার সক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা করবে।

বাংলাদেশ ও ভুটান বিষয়ক বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, সিলেট অঞ্চলে সাম্প্রতিক অপ্রত্যাশিত এবং আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, উপকূল অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ঝুঁকি মোকাবেলায় আমাদের দীর্ঘ পাঁচ দশকের অংশীদারত্বের আলোকে এই প্রকল্প সমতল ভূমির বন্যা দুর্যোগ পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করবে।

তিনি বলেন, প্রকল্পটি বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে সহায়তা করবে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের পাঁচ বছর গ্রেস প্রিয়ডসহ ত্রিশ বছর মেয়াদি এই ঋণ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews