1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে

রাত ৮টার পর দোকানপাট খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২০ জুলাই, ২০২২

জ্বালানিসংকটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর ফেসবুকে এই বার্তা দিয়েছেন।

প্রতিমন্ত্রী লিখেছেন, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।

সোমবার রাত থেকেই এই অভিযান শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সোমবারে বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, পল্টন, ফকিরেরপুলসহ বেশ কিছু এলাকায় অভিযান চালায় ডিপিডিসির টিম। তারা প্রথমে মাইকে লাইট বন্ধ করার অনুরোধ করে। এর পরও যারা বন্ধ করেনি, তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই সতর্কবার্তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য মন্তব্য করে প্রতিমন্ত্রী সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

গতকাল মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন এলাকায় ডিপিডিসির ৩৬টি বিদ্যুৎ অফিস থেকে দুটি করে টিম রাত ৮টার পর অভিযানে নেমে নির্দেশ অমান্যকারীদের সংযোগ বিচ্ছিন্ন করে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান বলেন, ‘আজ (গতকাল) ডিপিডিসির ৩৬টি অফিস থেকে দুটি করে টিম রাত ৮টার পর গাড়ি নিয়ে টহল দেবে। প্রথমে অনুরোধ করা হবে, না মানলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। ’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের চড়া মূল্যের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে প্রথমে সরকার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ করে। এরপর ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews