1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২
ছবি- সংগৃহীত

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থায়ী সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছ। আবহাওয়ার সতর্কবার্তায় আজ এ কথা বলা হয়েছে।

অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে গিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রামে ও দক্ষিণাঞ্চলের বরিশালে বৃষ্টি বেড়েছে। কোথাও ভারি আবার কোথাও হালকা বৃষ্টির এ প্রবণতা বুধবারও (৩ আগস্ট) অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ফেনীতে। চট্টগ্রাম বিভাগের ১২টি বৃষ্টি পরিমাপক অঞ্চলের সবগুলোতেই মঙ্গলবার বৃষ্টি হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ৫৫ ও রাঙামাটিতে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বরিশালে ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ ছিল প্রায় বৃষ্টিহীন। শুধু দিনাজপুর ও বগুড়ায় এক মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ২৪ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews