1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২০ আগস্ট, ২০২২
শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করছেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক। ছবি- অদেখা বিশ্ব

বাংলাদেশ বিমান বাহিনী আজ শনিবার যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর ৫১তম শাহাদাতবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আইএসপিআর জানায়, এসময় একাত্তরের মুক্তিযুদ্ধে মরহুমের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

দোয়া মাহফিলে বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করেন।

এসময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু’র এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজসমূহে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর জীবনের উপর আলোকপাত ও তাঁর বিদেহী আত্মার শান্তিকামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews