1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

আত্মসমর্পণ করে ফখরুল-আমীর খসরুর জামিন

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
আমির খসরু মাহমুদ চৌধুরী ও মীর্জা ফকরুল ইসলাম আলমগী। ছবি- সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এর আগে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৪ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে শোনা যায়, কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক কর্মীর সঙ্গে কথা বলছেন তিনি। নওমীকে তিনি বলছেন, ঢাকায় এসে লোকজন নিয়ে নেমে পড়তে।

অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর হুকুমে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্রদলের লোকজন ঢুকে পড়ে। ছাত্রদলের কর্মীদের দিয়ে উত্তরায় এনা পরিবহনের দুই বাসে অগ্নিসংযোগ, জিগাতলায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও হামলা করা হয়।

২০১৮ সালের ৬ আগস্ট মির্জা ফখরুল, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত মামলাটি তেজগাঁও থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews