1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

শিক্ষকদের একবার বদলির পর তিন বছরে আর নয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
ছবি- রুনা খান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক একবার বদলি হওয়ার পর তিন বছরের মধ্যে আর বদলির সুযোগ পাবেন না। আর যেসব বিদ্যালয়ে চারজন বা তার চেয়ে কম শিক্ষক রয়েছেন কিংবা শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১: ৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে সাধারণভাবে কোনো শিক্ষক বদলি করা যাবে না।

পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এ জন্য এই নির্দেশিকার নাম দেওয়া হয়েছে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা-২০২২’। নির্দেশিকায় বদলির যোগ্যতা ও শর্তগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বদলির কাজ হবে পুরোপুরি অনলাইনে। নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি (পরিচয় নম্বর) ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ওই শিক্ষক বদলির যোগ্য কি না বা কোন বিদ্যালয়ে বদলি হবেন, তা নির্ধারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews