1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে মূল পর্বে আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

পুঁচকে স্কটল্যান্ডের কাছে ৪২ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয় পায় দুইবারের চ্যাম্পিয়নরা। শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। এক সময়ের অজেয় উইন্ডিজ দল এবার বিশ্বকাপের মূল পর্বেই উঠতে পারল না।

হোবার্টে আইরিশদের কাছে ৯ উইকেটে হেরেছে নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যে আইরিশরা পৌঁছে যায় ১৫ বল হাতে রেখেই। ওপেনার পল স্টারলিং ৪৮ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। লরকান টাকার অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৫ রানে। অধিনায়ক অ্যান্ডি বালবিরনি ২৩ বলে ৩৭ রান করেছেন।

এর আগে, ২০ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয় ক্যারিবীয়রা। উইন্ডিজের ইনিংসটাকে একাই টানেন চারে নামা ব্রেন্ডন কিং। শেষ পর্যন্ত ৪৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার জনসন চার্লস। শেষ দিকে ১২ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওডিন স্মিথ। অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ১৩ রান।

দুর্দান্ত বোলিং করেন আইরিশ তারকা গ্যারেথ ডেলানি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। তাঁর হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews