1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

বিশ্বকাপের মাঠে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
মাশা আমিনী হত্যার প্রতিবাদে ইরানী ফুটবলাররা জাতীয় সঙ্গীতের সময় নিরব দাঁড়িয়ে থাকেন। ছবি- সংগৃহীত

ইরানে মাস দুয়েক আগে নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তরুণী মাশা আমিনির মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর দেশটিতে হিজাববিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারবিরোধী বিক্ষোভের সমর্থনে গতকাল সোমবার ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ ফুটবল ম্যাচের আগে নিজেদের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের খেলোয়াড়রা।

বিবিসি জানিয়েছে, নিজেদের উদ্বোধনী ম্যাচে নিঃশব্দ প্রতিবাদ জানালেন ইরানের ফুটবলাররা।

ইরানের প্রশাসনকে কড়া বার্তা দিতে বিশ্বকাপের মঞ্চে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকলেন তারা।

ম্যাচ শুরুর আগেই ইরান ফুটবল দলের অধিনায়ক আলিরেজা জাহানবকশ জানিয়েছেন, জাতীয় সঙ্গীত গাওয়া হবে কি না সেটা দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা।

ইরানের বেশিরভাগ ফুটবলারই জাতীয় সঙ্গীত না গাওয়ার পক্ষে মত দেন। টেলিভিশনে দেখা গেছে, স্টেডিয়ামে হাজির ইরানের অনেক সমর্থকও জাতীয় সঙ্গীতের সময় চুপ ছিলেন।

কিছু সমর্থক জাতীয় সঙ্গীতের সময় চিৎকার করেছেন ও বিদ্রুপাত্মক কথা বলেছেন। আবার অনেকেই ‘নারী, জীবন, স্বাধীনতা’ লেখা প্ল্যাকার্ড দেখিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সঙ্গীতের কাভারেজ দেওয়া হয়নি। আগে ধারণ করে রাখা স্টেডিয়ামের কিছু ভিডিও ওই মুহূর্তে দেখানো হয়েছে।

মাশা আমিনির মৃত্যুর পর থেকেই ফুঁসছে ইরান। হিজাব পুড়িয়ে, চুল কেটে নারীদের শিকলবন্দি করার প্রতিবাদ করা শুরু হয়। এবার ইরানের ফুটবলাররাও প্রতিবাদে যোগ দিলেন। মাঠে যতক্ষণ জাতীয় সঙ্গীত বেজেছে, ততক্ষণ মুখ বুজে দাঁড়িয়ে থাকলেন ফুটবলাররা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews