1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

চলতি সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
ছবি- অদেখা বিশ্ব

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল সিলেটের শ্রীমঙ্গলে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিন দিন ধরেই সিলেট অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। এই অঞ্চলসহ আরো কিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

চলতি সপ্তাহে সারা দেশেই তাপমাত্রা আরো কমতে পারে। ধীরে ধীরে মাঝারি শৈত্যপ্রবাহের দিকে এগোচ্ছে দেশ।

আবাহওয়া অফিস সূত্র জানায়, কোনো অঞ্চলের তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তখন সেই অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রিতে থাকলে তাকে মাঝারি এবং ৬-এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। সিলেটে তাপমাত্রা মাত্র ০.৫ ডিগ্রি সেলসিয়াস কমলেই চলতি শীতে প্রথমবারের মতো মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘তাপমাত্রা নিচে নামার কারণে বাড়ছে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। আমাদের রেকর্ড মতে, আগামী দিনে এখানকার শীতের তীব্রতা আরো বাড়বে। তাপমাত্রা কমলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। ’

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা নেমে এসেছে ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায়। খুলনা বিভাগের বৃহত্তর যশোর জেলায়ও তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি। এসব অঞ্চলে তাপমাত্রা সামান্য কমলেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে। শীতের পাশাপাশি দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাড়তে পারে ঘন কুয়াশা। এসব অঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকলেও অন্যান্য অঞ্চলে মাঝারি কুয়াশা থাকতে পারে। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে গতকাল প্রায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews