1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

নিহত সৈন্যদের পরিবারকে অর্থ সহায়তার ডিক্রিতে সই করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার ডিক্রিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার পুতিন এ স্বাক্ষর করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ডিক্রিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে ৫০ লাখ রুবল করে দেওয়া হবে। আহত সেনাদের ৩০ লাখ রুবল করে দেওয়ার কথা উল্লেখ আছে।

এই সহায়তা পাবেন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর দিন থেকে এ পর্যন্ত হতাহত রুশ সৈন্যদের পরিবার।

এদিকে রাশিয়া বলেছে, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছেন। নিহতের কারণ হিসেবে বলা হয়েছে, সেনারা তাদের মোবাইল ব্যবহার করছিলেন।

বিবিসি জানিয়েছে, চলতি বছর শুরুর মধ্যরাতে মিকাভকা এলাকায় রুশ সৈন্যদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।

রুশ সামরিক বাহিনীর দাবি, সৈন্যদের ফোন ব্যবহার করা নিষেধ। তার পরেও তারা নিষিদ্ধ মোবাইল ব্যবহার করে শত্রুকে তাদের অবস্থান শনাক্ত করতে দিয়েছে।

তবে সেখানে ঠিক কত সংখ্যক সৈন্য নিহত হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিশ্চিতভাবে জানা যায়নি। ইউক্রেনের দাবি, সেখানে চার শতাধিক সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৩০০ জন। তবে রাশিয়ার তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে, ৮৯ জন সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এক দিনে রাশিয়ার সর্বোচ্চসংখ্যক সৈন্য নিহতের ঘটনা এটি। রাশিয়ার দাবি, চলতি বছর শুরুর এক মিনিট পরই যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট সিস্টেম থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছিল; যার মধ্যে দুটি গুলি করে ভূপাতিত করা হয়।
সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews