1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাল ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ছবি- সংগৃহীত

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার সকালে ৮টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাওয়া ছাত্রলীগের লক্ষ্য। আগামীর বাংলাদেশে গবেষণাময় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় প্রকাশ করছি আমরা।

রাজনীতির অধিকারের নামে যারা ষড়যন্ত্রের রাজনীতি করতে চায়, তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। ’

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ছাত্রলীগ। সংগঠনটি বর্তমান সময়ে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। ১৯৪৮ সালের এদিনে বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশনায় প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews