1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে

১৮ জুন জাবির ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৮ জুন। পরীক্ষা শেষ হবে ২২ জুন। শিফট পদ্ধতিতে এ বছরও পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বছরও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ছেলে ও মেয়েদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু জটিলতা থাকায় আমরা পরে আলোচনা করব। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ক্যাম্পাসের ভেতরে পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হয়। চলবে আগামী ৩১ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক যোগ্যতা, নম্বর বণ্টন ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য (juniv-admission.org) ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews