1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

ঝিনাইদহে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে কিশোরীর অনশন

মোঃ ফাওজুর রহমান সাবিত
  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী। শুক্রবার (২ জুন) সকাল থেকে ওই কিশোরী আড়পাড়া এলাকার জাকির হোসেনের বাড়ির সামনে অনশনে বসেন।
কিশোরী জানায়, গত দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মামুন হোসেনের সাথে তার বিয়ে হয়। এরপর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে তারা সংসার করেন। কিন্তু হঠাৎ করে মামুন তাকে একটি ঘরে আটকে রেখে বাড়িতে চলে আসে। এরপর তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় মামুন। এরপর উপায় না পেয়ে তিনি শুক্রবার সকালে ওই বাড়িতে আসেন। এরপর বাড়ির মধ্য থেকে একজন তাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। তারপর থেকেই তিনি ওই বাড়ির সামনে অবস্থান করছেন।
তিনি আরও জানান, তার বাবা মারা গেছে গত ৫ বছর আগে। মা অন্য স্থানে বিয়ে করেছেন। তারা তিন ভাই বোন। সবাই একটি এতিম খানায় পড়াশোনা করেন। এতিমখানায় কারিয়ানা পড়ার সময় মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখন স্বামীর বাড়িতে উঠা ছাড়া আর কোন উপায় নেই। অন্যথায় আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির। তিনি জানান, বাড়িতে ডাকাডাকি করে কাউকে পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews