1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

রাজধানীর রামপুরায় ট্রাকচাপায় তরুণ নিহত

ঢাকা সিটি প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীর রামপুরায় ট্রাকচাপায় তরুণ নিহত, আহত ৪

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন সেন্টারের কাছে ট্রাকচাপায় সাগর ইসলাম নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরের দিকে কুড়িল বিশ্বরোডের দিক থেকে মালিবাগের দিকে যাওয়া পাথরবোঝাই একটি ট্রাক রামপুরা টেলিভিশন সেন্টারের কাছে চার-পাঁচটি গাড়ি ও রিকশায় ধাক্কা দেয়।
এসময় ট্রাকের নিচে চাপা পড়ে পথচারী তরুণ সাগর নিহত হন। এছাড়া আহত হন চারজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত সাগর মাদারীপুরের নুর আলমের ছেলে। তিনি যাত্রাবাড়ীর মিরেরটেক এলাকায় থাকতেন বলে জানা গেছে।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালককে গণপিটুনি দেন স্থানীয়রা। তাকে আটক করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews