1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

শামির পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া অলআউট

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

বল হাতে আগুন ঝরালেন মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তার শিকার পাঁচ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার তিনি পাঁচ বা ততোধিক উইকেট নিলেন। অজিদের হয়ে একমাত্র ফিফটি উপহার দিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

৫০ ওভারে অস্ট্রেলিয়া ২৭৬ রানে অলআউট হয়ে গেছে।

মোহালিতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। দলীয় ৪ রানেই মিচেল মার্শকে (৪) শুভমান গিলের তালুবন্দি করেন শামি। এরপর অবশ্য ৯৪ রানের জুটি গড়েন ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ।

সাম্প্রতিক সময়ে রানে ফেরা ওয়ার্নার ৪৯ বলে ফিফটি পূরণ করেন। তবে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ৫৩ বলে ৬ চার ২ ছক্কায় ৫২ রানেই থামে তার ইনিংস। অন্যদিকে মোহাম্মদ শামির বলে বোল্ড হওয়ার আগে স্মিথ করেন ৩ চার ১ ছক্কায় ৪১ রান। এরপর মার্নাস লাবুশানে আর ক্যামেরন গ্রিন ৪৫ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন।

যদিও কোনো জুটিই লম্বা হচ্ছিল না। গ্রিন রানআউট হন ৩১ রানে। আর লাবুশাণে ৪৯ বলে ৩৯ রানে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন। ৬ষ্ঠ উইকেটে মার্কাস স্টয়নিস আর জস ইংলিশ মিলে ৪৩ বলে ৬২ রানের ঝড়ো জুটি উপহার দেন। ৪৫ বলে ৩ চার ২ ছক্কায় ৪৫ করা ইংলিশকে ফেরত পাঠান বুমরাহ।

 

স্টয়নিস করেন ২১ বলে ২৯ রান। ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যান অ্যাডাম জাম্পা (২)। চোট কাটিয়ে ফেরা অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ২১* রানে অপরাজিত থাকেন। শামি ১০ ওভারে ১ মেডেনসহ ৫১ রানে নেন ৫ উইকেট। এছাড়া ১টি করে নিয়েছেন বুমরাহ, জদেজা এবং অশ্বিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews