1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে

সিলেটে সারদা ভবনে হামলা

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

সংস্কৃতি চর্চার জন্য বৃহস্পতিবার থেকে উন্মুক্ত করে দেয়া হয় সারদা ভবন। এ উপলক্ষে সারদা হল মিলনায়তনে তিনদিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনা সারদাস্মৃতি ভবনের নাট্য উৎসবের হল রুমে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই মিছিল থেকে সারদা ভবনের হলরুমে ঢুকে পরে কয়েকজন, আর সেখানি তারা অতর্কিতভাবে হামলা চালায় নাট্যকর্মীদের উপর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের ক্বিন ব্রিজ সংলগ্ন ৮৬ বছরের পুরনো এই স্থাপনাটিতে হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের একাধিক কর্মী। অতর্কিত এ হামলায় কথাকলি সিলেটের আমিরুল ইসলাম বাবু, লিটল থিয়েটারের আব্দুল কাইয়ূম মুকুল ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তসহ বেশ কয়েকজন নাট্যকর্মী আঘাতপ্রাপ্ত হন।

সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন হামলার পরপরই আমরা ঘটনাস্থলে যাই তিনি বলেন, ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে আমরা হামলাকারীদের চিহ্নিত করেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews