1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে

রাজধানী ঢাকায় ২ ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট কাটে জ্যামে : সিপিডি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীবাসীর প্রতিদিন গড়ে ২ ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট যায় জ্যামে বসে থেকে। এর ফলে নষ্ট হয় অতিরিক্ত সময়, ব্যাঘাত ঘটে কাজের। আর বায়ুদূষণ জনিত রোগের কারণে প্রতিবছর ঢাকাবাসীর জনপ্রতি ব্যয় হয় ৪ হাজার টাকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টর ফর পলিসি ডায়লগ ( সিপিডি) আয়োজিত ‘ রিডিউসিং পলিউশন ফর গ্রিন সিটি’ শীর্ষক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

মূলত তারা ঢাকার সিটি কর্পোরেশন এলাকার ৫০০ খানার উপর জরিপ করে এসব তথ্য প্রকাশ করেছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত।

আজ বুধবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপ-মন্ত্রী হাবিবুন নাহার।

সিপিডি বলছে, জরিপে অংশগ্রহণ করা ৭৬ শতাংশ পরিবার মনে করছে বায়ু দূষণের পরিমাণ গত ২-৩ বছরের তুলনায় আরো বেড়েছে। আর ৭৩ শতাংশ মনে করছে ২ থেকে ৩ বছর তুলনায় প্লাস্টিক দূষণের পরিমাণ বেড়েছে। ৪৩ শতাংশ পরিবার মনে করেন সরাসরি রাস্তায় প্লাস্টিক ফেলার কারণে এ দূষণ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews