1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে স্কুল শিক্ষককে মারধর

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
ঝিনাইদহ শহরে পুরাতন ধোপাঘাটা এলাকায় নেশার টাকা না পেয়ে এক স্কুল শিক্ষককে মারধর করেছে দুই মাদকসেবী। এ নিয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষক সাদ্দাম হোসেন।
অভিযোগ থেকে জানা যায়, ধোপাঘাটা পুরাতন ব্রীজ এলাকায় অবস্থিত ইউকে ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনের কাছে প্রায় সময় ওই এলাকার মাদকসেবী কাঞ্চননগর এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে মজিদ ও নাদের মালিথার ছেলে রাজু নেশার টাকা দাবী করে আসছিলো। আত্মসম্মানের ভয়ে কয়েকবার কিছু টাকা দিয়ে তাদের থেকে রেহায় পেয়েছে। সম্প্রতি আবারো টাকা দাবী করে তারা। টাকা দিতে না পারায় মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের সামনে তাকে বেধড়ক মারপিট করে রাজু ও মজিদ। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় অভিযোগ দিয়েছে নির্যাতনের শিকার শিক্ষক সাদ্দাম হোসেন। তিনি বলেন, প্রায় সময় রাজু ও মজিদ আমার কাছে টাকা দাবী করত। মাঝে মধ্যে কিছু টাকা দিয়েছিও। টাকা না দিলে গালিগালাজ করত। কিন্তু মঙ্গলবার আমার কাছে ৫ হাজার টাকা দাবী করে। টাকা না দেওয়ার তারা আমার উপর হামলা করে মারধর করে। এমনকি থানায় অভিযোগ দেওয়ার পরও আমাকে হুমকি-ধামকি দিচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews