1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

নির্বাচনের প্রজ্ঞাপন জারি করল নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
ছবি- ফটো গ্যালারী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এবার সংসদ নির্বাচনের প্রত্যেক আসন থেকে একজন করে সদস্য নির্বাচনের আহ্বান জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি থেকে এ তথ্য জানা যায়।

ইসি সচিব মো. জাহাংগীর আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৫ এর অধীন সংসদ গঠন করার লক্ষ্যে সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারদেরকে আহ্বান জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews