1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

বাংলাদেশ-ভারত ৩ নতুন রুটে চলবে বিআরটিসির বাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন তিনটি আন্তর্জাতিক রুটে বাস সার্ভিস চালু হচ্ছে। ঢাকা-শিলিগুড়ি-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-কলকাতা এবং কক্সবাজার-চট্টগ্রাম-আগরতলা। এ তিনটি রুটে বাস সার্ভিস চালুর কথা জানান সংস্থার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিআরটিসির প্রধান কার্যালয়ে ‘রিপোটার্স ফর রেল অ্যান্ড রোড’ এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘বর্তমানে ৫টি আন্তর্জাতিক রুটে বাস চলাচল করে। সেগুলো হচ্ছে ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা, কলকাতা-ঢাকা-আগরতলা, ঢাকা-খুলনা-কলকাতা, ঢাকা-শিলং-গৌহাটি। এ ছাড়া ২০৮টি স্থানীয় রুটে বিআরটিসির বাস চলাচল করে।’

বিআরটিসি জানিয়েছে, করপোরেশনের মোট ১ হাজার ৩৫০টি বাস রয়েছে।ট্রাক রয়েছে ৫০৫টি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৪টি রুটে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বাণিজ্য মেলার জন্য প্রায় ১৫০ বাস চলাচল করছে। এর বাইরে মেট্রোরেলের যাত্রীদের আনা- নেওয়ার জন্য উত্তরা (হাউজ বিল্ডিং) থেকে দিয়াবাড়ি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শাটল বাসে র‍্যাপিড পাস চালু আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews