1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে পরিবার পরিকল্পনা সহকারী ট্রাকচাপায় নিহত

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় খাইরুল ইসলাম পনির (৪৫) নামের এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন। রোববার রাতে পৌর শহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম পনির মঠবাড়িয়া উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী ও পৌর শহরের সবুজ নগর এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পনির রোববার বিকেলে বর্তমান উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের নির্বাচনী প্রচারণা অংশ নেন। রাত দশটার দিকে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। পরে তিনি মোটরসাইকেলটি একটি ইজিবাইকের সঙ্গে বেধে মঠবাড়িয়ায় ফিরছিলেন। পথে হাতেম আলী খান সাহেব এর বাড়ির এলাকায় গাছ বোঝাই একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পনির নিহত হন। দুর্ঘটনার পর পনিরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পনিরের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়। আজ সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ট্রাক জব্দ করা হলেও চালক পলাতক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews