1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

চট্টগ্রামে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে বিএনপির চার নেতাকে সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

চার নেতা হলেন- আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সহ-সভাপতি রেহান উদ্দিন, উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ এবং আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্যসচিব ইলিয়াস খান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের পদ থেকে তারেক রহমানের নির্দেশক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews