1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

ইসিই প্রকল্পের বেইজলাইন গবেষণা ফলাফল ও রেমেডিয়াল প্রকল্প অভিজ্ঞতা শেয়ারিং

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুল হাকিম।

আজ ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার সকাল এগারোটায় গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ও হেমপেল ফাউন্ডেশন এর সহযোগিতায় ঢাকার হোটেল সারিনাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এমপাওয়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্পের বেইজলাইন সার্ভে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুল হাকিম, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক (আইএমডি) লুৎফুর রহমান, পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মাহবুবুর রহমান বিল্লাহ, পরিচালক (অর্থ) ড. মো: আতাউল গনি, পরিচালক (উপবৃত্তি) মীর্জা মো: হাসান খসরু, উপ-পরিচালক ফরহাদ আলম, সেভ দ্য চিলড্রেন এর শিক্ষা পরিচালক মেহেরুন্নাহার স্বপনা এবং প্রকল্প পরিচালক শাহীন ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর অধ্যাপক শাহ্ শামীম আহমেদ ইসিই প্রকল্পের বেইজলাইন সার্ভে ফাইন্ডিংস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের শিক্ষা অফিসার মো: মুজিবুর রহমান রেমেডিয়াল এডুকেশন পাইলটিং প্রোগ্রাম প্রি-পোস্ট অ্যাসেসমেন্ট রেজাল্ট শেয়ারিং করেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাস।

গবেষণালব্ধ ফলাফল ও সুপারিশ সর্বোপরি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যক্রমকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে বলে আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেভ দ্য চিলড্রেন, ইএসডিও এবং গণসাক্ষরতা অভিযানের বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews