1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের হাত ধরে বগুড়ার উন্নয়ন কাজ শুরু হবে-সাবেক এমপি লালু

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালাকদার লালু বলেছেন, ১৬বছর আওয়ামীলীগের মিথ্যা মামলায় আমরা কোর্টকাছারি ও জেলাখানার বারান্দায় ঘুরতে হয়েছে। গত ৫আগষ্ট ফ্যাস্টিস আওয়ামীলীগ সরকারের পতনের পর আমরা আবারও স্বাধীন হয়েছি। দেশে  থেকে অন্যায়, অত্যাচার ও জুলুম দূর করতে হবে। তার জন্য দরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে আবরো তারেক রহমানের হাত ধরে বগুড়ার উন্নয়নের কাজ শুরু হবে আপনারা এই শীতবস্ত্র কম্বল নিয়ে অসুস্থ দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আরো দোয়া করবেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে এবং যারা বিগত জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার নাজাত কামনা করি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। তিনি রবিবার পৌরসভার ২০নং ওয়ার্ডের বউ বাজর এলাকায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, সাখাওয়াত হোসেন, ফিরোজ, পবিত্র, কৃষবিদ সুজা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাঁন জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, নুরুল ইসলাম জুন, জহুরুল ইসলাম পলাশ, সাইমুল ইসলাম, ফজলুল হক উজ্জল, হাসানুজ্জামান পলাশ, রেজাউল করিম লাবু, আরিফুর রহমান মজনু, সৌরভ, শিমুল ইসলাম জকি, শোয়েব ইসলাম অভি, মাহমুদুল ইসলাম মোহন, সৈয়দ নাহিদ, সাব্বির, আরেফিন খালিদ, সোহাগ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews