1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে

ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
এমএলই ফোরামে অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-েবেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

গণসাক্ষরতা অভিযানের আয়োজনে জিপিই এর সহযোগিতায় বুধবার ২০ মে ২০২৬ দুপুরে ঢাকার মোহাম্মদপুরের ইউএসএস সম্মেলন কক্ষে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এমএলই ফোরামের সদস্য সচিব এবং গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ। আদিবাসী শিশুদের শিক্ষা নিয়ে অভিযান কর্তৃক ময়মনসিংহের হালুয়াঘাট, চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচালিত বেইজলাইন স্টাডির ফলাফল উপস্থাপন করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম।

এছাড়াও মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা’র বিদ্যমান উদ্যোগসমূহ: শিক্ষক প্রশিক্ষণের বর্তমান অবস্থা ও অগ্রগতি, ফোরামের পরবর্তী কর্ম-পরিকল্পনা, নতুন সদস্য অন্তর্ভু্িক্ত, তহবিল সংগ্রহ এবং গতিশীলতা বৃদ্ধির ওপর ফোরামের সদস্য, সরকারি এবং বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত থেকে নিজেদের কর্ম-অভিজ্ঞতাভিত্তিক মতামত ও সুপারিশ তুলে ধরেন এনসিটিবির সাবেক চেয়ারম্যান ড. রিয়াজুল হাসান, এনসিটিবির সিনিয়র স্পেশালিস্ট প্রফেসর আব্দুল মোমিন মোছাব্বির, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগের উপ-পরিচালক জয়নাল আবেদিন, গবেষণা কর্মকর্তা কানিজ ফাতেমা, বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ড এর সাধারণ সম্পাদক জ্যোতি এফ গোমেজ, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, নেত্রকোণার স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সাবেক কর্মকর্তা এএইচএম মহিউদ্দীন, শিক্ষা উন্নয়নকর্মী ও ফ্রিল্যান্স কনসালটেন্ট মেহেরুন নাহার স্বপ্না, ব্র্যাক বিইপি এর সিনিয়র এডভাইজার প্রফুল্ল চন্দ্র বর্মন, এফআইভিডিবির কো-অর্ডিনেটর হাসিনা আফরোজ, স্ট্রোমি ফাউন্ডেশন এর ম্যানেজার রাহুল কান্তি বড়–য়া, সিল বাংলাদেশ এর এলআরটি টিম লিডার ডনি গোমেজ, নেটজ বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার নুসরাত জাহান নিশাত, সেভ দ্য চিলড্রেন এর এডুকেশন টেকনিক্যাল স্পেশালিস্ট শেখ কাসিফ মাহবুব, কারিতাস বাংলাদেশের জেপিও-ইসিডি প্রশান্ত রোজারিও, আদিবাসী লেখক ও কবি মিঠুন রাকসাম, রাজশাহীর এসেডোর ফিন্যান্স ম্যানেজার আজহার আলী, টাঙ্গাইলের জিআইএসবির সদস্য লিয়াং রিচিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষক নুর নিশাত আনজুম, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, সিনিয়র ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স এন্ড একাউন্টস) খলিলুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি, প্রজেক্ট কো-অর্ডিনেটর তাইজুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার ফয়সাল আহমেদ, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম এবং টেকনিক্যাল অফিসার অরণী চাকমা।

এ সভায় এমএলই ফোরামের সক্রিয় সদস্য এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার তপন ফিলিপ রদ্রিগেজ এর অকাল প্রয়াণে শোক প্রস্তাব করা হয় এবং তাঁর আতœার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরব প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews