1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

বিএনপি ছাত্রদলকে দিয়ে দেশে অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা করছে- তথ্যমন্ত্রী 

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২
লালমনিরহাটে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি সাংবাদিকদের নান প্রশ্নের জবাব দেন। ছবি- অদেখা বিশ্ব

ছাত্রদলকে লেলিয়ে দিয়ে বিএনপি আবারও দেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।গতকাল শনিবার দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদানের আগে লালমনিরহাট সার্কিট হাউস প্রাঙ্গণে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে দিয়ে নৈরাজ্য করেছে। এছাড়াও সারাদেশে ছাত্রদলকে লেলিয়ে দিয়ে দেশে আবারও অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের পায়তারা করছে। দলীয় নেতৃবৃন্দকে সজাগ থাকতে বলা হয়েছে। দেশবাসীকে সাথে নিয়ে বিএনপির এই অপচেষ্টা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সাল থেকে পল্টন অফিসে বসে আওয়ামীলীগের বিদায় ঘন্টা বাজাচ্ছে। অফিসে বসে বিদায় ঘন্টার স্বপ্ন দেখতে দেখতে নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বপ্ন যে কেউ দেখতেই পারে কিন্তু দিবাস্বপ্ন দেখে কোন লাভ নেই। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। পদ্মা সেতু করতে পারবেনা,  যাতে বিশ্বব্যাংক সহ দাতা সংস্থা এগিয়ে না আসে সেজন্যও নানান অপচেষ্টা চালিয়েছে। কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে দেখে জনগণ তাদেরকে ধিক্কার দিচ্ছে তাই  তাদের মাথা খারাপ হয়ে গেছে। মির্জা ফখরুল দিনে এক কথা বলছে রাতে আরেক কথা বলছে। গয়েশ্বর বাবুও সকালে এক কথা বলে তো রাতে আরেক কথা।

তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। ২১০০ সালকে কেন্দ্র করে দেশে ডেল্টা প্লান হাতে নেওয়া হয়েছে।  সারাদেশকে ফিজিক্যালি উন্নত করার লক্ষে কাজ চলছে। সেই মহাপরিকল্পনায় তিস্তা নিয়েও পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

পরে তিনি জেলা আওয়ামীলীগের বধিত সভায় যোগ দেন।লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে জেলা অডিটরিয়ামে বধিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক,অ্যাডভোকেট হোসনে আরা লূৎফা ডালিয়া, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews