1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

শুধু একদিকে নয় সবদিকে নজর দিন

সোহেল আহমেদ খান
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২

পদ্মা সেতু থেকে নজরটা ঘুরিয়ে এখন সমগ্র বাংলাদেশের প্রতি নজর দিন। তাও যদি না পারেন নিজের চরকায় তেল দিন। অনেক হয়েছে। পদ্মা সেতু মানুষের দ্রুত সময়ে নদী পারাপারের জন্য হয়েছে এবং তা সর্বসাধারনের জন্য ‍উন্মুক্ত হয়েছে। এখন যে কেউ এই সেতু দিয়ে পারাপার হতে পারেন। পদ্মা সেতুর আগে যমুন নদীর উপর বঙ্গবন্ধু সেতু হয়েছে এই সেতুর গুরুত্বও কম নয়। বর্তমানে বঙ্গবন্ধু রেল সেতুও হচ্ছে। এরপর পাটুরিয়া দৌলতদিয়া সেতু হবে, জামালপুর গাইবান্ধা অথবা বগুড়া যমুনা ২য় সেতু হবে, ভোলা বরিশাল সেতু হবে। দুই গ্রামের সংযোগে ছোট একটা কালভার্ট বা সেতু হবে। প্রত্যেক সেতুর গুরুত্ব ভিন্ন ভিন্ন এঙ্গেল থেকে কারো চেয় কেউ কম নয়।
অনেকগুলো সমস্যার মধ্যে পদ্মা সেতুর মাধ্যমে একটা সমস্যা সমাধান হয়েছে। এই সেতুতেই যে দেশের সকল সমস্যা সমাধান হবে তা কিন্তু নয়। দেশে অনেক বড় বড় সমস্যা এখনও রয়ে গেছে। সেদিকে সবাই মনোনিবেশ করুন। মন খারাপ থাকলে পদ্মা সেতু পরিদর্শনে যেতে পারেন। তবে সমস্যা হলো বাইক নিয়ে আর যেতে পারবেন না। মোতা বন্ধ করার জন্য বাইক চলাচল বন্ধ করা হয়ছে। এই সেতু যেহেতু দেশের সম্পদ সেহেতু এটার সঠিক ব্যবহার করা আমার আপনার সকলের নৈতিক দায়িত্ব।
দেশে কোন কোন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সেখানকার মানুষ খাদ্য সংকটে ভুগছে। কোথাও কোথাও পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে সাথে সেখানে বিভিন্ন রকমের অসুখের প্রাদুর্ভাব ঘটবে। এ সকল সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে।
শিক্ষা ব্যবস্থা একটা সংকটের মধ্যে পড়ে আছে সেই করোনা শুরু হতে। এবারও বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে। এখনো কোন নতুন তারিখ নির্ধারণ হয়নি পরীক্ষার। পরীক্ষার্থীরা হতাশার মধ্যে পড়ে গেছে। অটো পাশের ভয় তাদের তাড়া করে ফিরছে।
আসুন হুজুগে নয়, শুধু একদিকে নজর না দিয়ে সবদিকে দৃষ্টি দিয়ে গুরুত্ব অনুযায়ী সমস্যাগুলো সমাধান করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews