1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে

মোহাম্মাদপুরে খুঁটির সংঙ্গে ধাক্কা, গাড়ি চালক নিহত

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় এই গাড়ি থেকে চালকের মরদেহ উদ্ধার
রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় একটি গাড়ি থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই চালককে উদ্ধার করা হয়। তার নাম- শাহজাহান (৫৭)।

পুলিশ জানায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সংঙ্গে ধাক্কা দেয়। গাড়িটি চালু অবস্থায় ছিল। পরে গাড়ির গ্লাস ভেঙে তাকে উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে অচেতন অবস্থায় এক চালককে উদ্ধার করা হয়। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে ওসি আরো বলেন, নিহত চালক এবি ব্যাংকের নিয়োগকৃত গাড়িচালক। তিনি ব্যাংকের কর্মকর্তাদের আনা-নেওয়া করতেন। সকালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সংঙ্গে ধাক্কা লাগে। গাড়িটি চালু অবস্থায় ছিলো।

ওসি আরো বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির গ্লাস ভেঙে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews