1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে

বগুড়ায় গ্রেফতারকৃত আদিবাসী নেতাদের মুক্তির দাবি জানিয়েছে আদিবাসী ইউনিয়ন

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩

বগুড়ার শেরপুরে গ্রেফতারকৃত আদিবাসী নেতৃবন্দের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন।
আজ এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রেবেকা সরেন ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলতি বছর জানুয়ারি মাসে বগুড়ার শেরপুরের ভবানীপুরে সরকারি দলের মদদপুষ্ট
ভূমিদস্যুদের দায়ের করা মিথ্যা মামলায় আদিবাসী সংগঠকদের গ্রেফতার করা হয়। পরে আদালত থেকে তারা
জামিন পান। এ সময়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আদিবাসীদের কৃষি জমি উদ্ধার, মামলা প্রত্যাহার ও
পূর্ণনিরাপত্তার আশ্বাসের পরেও গত ১৭ জুলাই ২০২৩ তারিখে আদিবাসী নেতৃবৃন্দ আদালতে হাজিরা দিতে
গেলে শেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য
কমল সিং, আদিবাসী নেতা নাদু সিং, অর্জুন সিং, সুকুমার সিং, গণেশ সিং ও শান্ত সিং এর জামিন বাতিল করে
তাদের ৬ জনকে জেলহাজতে পাঠায়।
বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে আদিবাসী নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
একই সাথে আদিবাসীদের কৃষি জমি দখলমুক্ত করে তাদের কাছে ফিরিয়ে দেয়া এবং তাদের নিরাপত্তার জোর দাবী জানান।

Bangladesh Adibashi Union pif ob

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews