1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রাণের বইমেলা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
অমর একুশে গ্রন্থমেলা

প্রাণঘাতী করোনা সংক্রমণ বিবেচনায় নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামীকাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। আগামীকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বইমেলা আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের সম্মতি পাওয়া গেছে।

এদিকে ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও কত দিন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি।

করোনা পরিস্থিতি বিবেচনায় তা বাড়ানো হবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিবছর বিকেল ৩টায় শুরু হলেও এবার মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এ বছর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টায়, আর শেষ হবে রাত ৯টায়। ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বেলা ১১টা থেকে মেলা শুরু করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

১ ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রমণ বিবেচনায় সরকারি সব ধরনের নির্দেশনা মেনে অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত দিয়েছিলেন প্রকাশকরা।

পরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধি-নিষেধ আরোপ করে সরকার। উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ স্থগিত করা হয়েছে অমর একুশে বইমেলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews