1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

চৌগাছায় ট্রাকের চাপায় মোটর সাইকেলের আরোহী নিহত

এম আব্দুল্লাহ হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
চৌগাছায় ট্রাক চাপায় নিহত জীবন নগরের শুটিয়া গ্রামের ইসমাইল। ছবি- আব্দুল্লাহ

যশোর জেলার চৌগাছায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, চৌগাছার এক আত্মীয়র বাসায় দাওয়াত খেতে আসার পথে জীবন নগর শুটিয়া গ্রামের ইসমাইল হোসেন (৫৮) আত্মীয়র বাসায় পৌঁছানোর আগেই ট্রাক চাপায় তিনি নিহত হয়েছেন।

নিহতের স্বজন জানান, চৌগাছা বাজারে আত্মীয় বাসাতে দাওয়াত ছিল মঙ্গলবার দুপুরে। আগেই জীবন নগর শুটিয়া গ্রাম থেকে চলে আসেন নিহতের স্ত্রীও। সকলে অপেক্ষা করছে কখন আসবেন তিনি। কিন্তু দুপুর ১ টার দিকে ফোনের মাধ্যমে জানতে পারেন ইসমাইল হোসেন ট্রাকচাপায় নিহত হয়েছেন। এই খবরে সবকিছু এলোমেলো হয়ে যায়।

পরিবারের লোকজন জানায়, প্রায় ১২ টার দিকে মটরসাইকেলে চেপে চৌগাছার উদ্ধেশ্যে রহনা হয় ইসমাইল হোসেন। প্রথিমধ্যে চৌগাছার ফাসতলা নামক স্থানে পৌঁছালে পিছন থেকে বেপরোয়াভাবে একটি ট্রাক ধাক্কা দেয়। মুহূর্তে মাটিতে পড়ে গেলে ইসমাইলের শরীরের উপর দিয়ে পুনরায় ট্রাক চালিয়ে দিয়ে দ্রুত গতিতে চলে যায়। ঘটনাস্থলের মৃত্যুবরণ করেন ইসমাইল হোসেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানায়, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews