1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বিইআরসির কারিগরি কমিটি গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

এখন প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৩৬ পয়সায়। গ্যাসের দাম প্রতি ঘনমিটারে তিন টাকা ১১ পয়সা বাড়িয়ে ১২ টাকা ৪৭ পয়সা নির্ধারণ করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি (মূল্যায়ন) কমিটি। গতকাল সোমবার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে পেট্রোবাংলার প্রস্তাবিত দামের ওপর গণশুনানিতে এই সুপারিশ করা হয়। শুনানিতে বলা হয়, পেট্রোবাংলা গ্যাসের ঘনমিটারপ্রতি ১৫ টাকা ৩০পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে।

কমিটির পক্ষ থেকে মূল্যায়ন কমিটির প্রধান দিদারুল আলম বলেন, ‘আমরা ২০২১-২০২২ অর্থবছরের গ্যাস আমদানির তথ্য যাচাই করেছি। সে হিসেবেই এই দামের সুপারিশ করেছি। ’

এদিকে পেট্রোবাংলা প্রস্তাবিত দরের ওপর গণশুনানি শেষে বিকেলের অধিবেশনে গ্যাসের সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়। শুনানিতে গ্যাসের সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারে ০.৪২৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০২১-২২ অর্থবছরে ০.৭৩০৭ এবং ২০২২-২৩ অর্থবছরে ০.৮৬৫৮ টাকা করার প্রস্তাব দিয়েছে গ্যাস ট্রান্সমিশন কম্পানি (জিটিসিএল)।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews