1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত অষ্টম শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা এবং সমন্বিত শিক্ষা আইনসহ শিক্ষা সংস্কারে নানা প্রস্তাবনা গণসাক্ষরতা অভিযানের

প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল। আজ শনিবার (২৮ মে) সকাল ১০টা থেকে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। যুবদলের এই বিক্ষোভকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে যুবদলের বিক্ষোভের কারণে প্রেস ক্লাব এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এসময় অনেক পথচারী ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক দফায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। ওই হামলার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর একদিন পর বিএনপির সহযোগী সংগঠন যুবদল এই সমাবেশের আয়োজন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews