1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ

চীনের উহানের জিয়াংজিয়া এলাকার ১০ লাখ মানুষ লকডাউনে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
চীনের উহানের জিয়াংজিয়া এলাকায় আবার লকডাউনে ১০ লক্ষ মানুষ। ছবি-সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস প্রথম ধরা পড়া মধ্য চীনের উহানের এক উপশহরের প্রায় ১০ লাখ লোককে লকডাউনে রাখা হয়েছে। চারটি উপসর্গহীন কভিড সংক্রমণ শনাক্ত হওয়ার পরে জিয়াংজিয়া নামের ওই এলাকার বাসিন্দাদের তিন দিনের জন্য তাদের বাড়ি বা প্রাঙ্গণের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চীন গণ-পরীক্ষা, কঠোর বিচ্ছিন্নতা নিয়ম এবং স্থানীয় লকডাউনসহ একটি ‘শূন্য কভিড’ কৌশল অনুসরণ করে আসছে। ফলে সেখানে করোনায় অন্য অনেক দেশের তুলনায় অনেক কম মৃত্যু হয়েছে।

কিন্তু সাধারণ মানুষ এবং ব্যাবসায়িক কাজকর্ম বিধি-নিষেধের চাপে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের এ কৌশলটি ক্রমেই বেশি করে বিরোধিতার মুখোমুখি হচ্ছে।

এক কোটি ২০ লাখ লোকের শহর উহানে নিয়মিত পরীক্ষায় দুই দিন আগে দুটি উপসর্গবিহীন কভিড সংক্রমণ পাওয়া গেছে। ‘কন্টাক্ট ট্রেসিংয়ের’ মাধ্যমে আরো দুটি ঘটনা পাওয়া যায়। এর পরপরই লকডাউন আদেশ জারি হয়।

নতুন করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনের উহান ২০২০ সালের গোড়ার দিকে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে। এটাই করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর বিধি-নিষেধ জারি হওয়া চীনের প্রথম শহর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews