1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ

পশ্চিমবঙ্গের কবি কাকলি ভট্টাচার্যের কবিতার ডায়েরী থেকে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
পশ্চিমবঙ্গের কবি কাকলি ভট্টাচার্য্য। ছবি- অদেখা বিশ্ব

আলোকবর্ষ

-কাকলি ভট্টাচার্য্য

 

 

বলা ততটা নয়

যতটা বলা যায়।

যাওয়া ততটা যায়?

যতটা আলোকবর্ষ?

গাওয়া ততটা নয়

যতটা সুর বওয়া।

পাওয়া ততটা নয়

যতটা পেতে চাওয়া।

…………….

আকাশ দিল গান

মূহুর্তরা বাকি,

বাঁশিতে এলো সুর

হৃদয়ে জমা ফাঁকি।

মনখারাপ বাঁক গুলো

মায়াবী আলো হলো,

চোখের কোলে বাউল

ভুবনডাঙা পেলো।

মূহুর্ত ভেজা ঠোঁটে

অনন্ত সাম্পান ছোটে

সূদুর নির্জন দ্বীপে

ঝড়ের পাতা ঝরে।

বুকের মাঝে ঢেউ

মন্হন মন্দার ঋণী।

মূহুর্ত যুথবদ্ধ নক্ষত্রে

স্বপ্ন ফসল তোলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews