1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর বরিশালে “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা সোনাতলায় ‘দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত খুলনায় “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় কক্সবাজার হোটেল সী মুনের আনন্দ আয়োজন সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রাণিসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন ৬৪ জেলার পুলিশ সুপার রদবদল বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনায় ভিপি সাইফুল ইসলামের দোয়া ও খাবার বিতরণ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পঃ আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি- ফটো গ্যালারী
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের আঘাতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শোক পালনসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews