1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

মনামী ঘোষের অদ্ভুত পোষাক

অদেখা বিনোদন
  • প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩

ইদানীং নতুন নতুন অদ্ভুত পোশাক পরা অভ্যাসে পরিণত করেছেন কলকাতার টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। সম্প্রতি একটি পোশাক পরতে গিয়ে তো হাতই কেটে বসলেন অভিনেত্রী! ধূসর মেটালিক টপ, সঙ্গে কাচের মতো সিক্যুইন বসানো স্কার্ট। কলকাতার ফিল্মফেয়ার অনুষ্ঠানে এমনই পোশাকে ধরা দিলেন অভিনেত্রী মনামী ঘোষ।

তার পরনের করসেট টপ পোশাকটি এমনই ধাঁচের যে, মনামীকে দেখে কেউ সায়েন্স ফিকশন ছবির চরিত্রও ভাবতে পারেন। এই সাজ দেখে অবাক তার অনুরাগীরাও। এ কেমন ধরনের পোশাক! অনেকে আবার মন্তব্য করেছেন, ‘মনামী তো এখন আমাদের টলিউডের উরফি জাভেদ!’

এ প্রসঙ্গে ভারতীয় একটি গণমাধ্যম থেকে যোগাযোগ করা হয় মনামীর সঙ্গে। অভিনেত্রী বলেন, ‘কারো সঙ্গে তুলনা করাতে আমি বিশ্বাসী নই। আর তা ছাড়া শুধু তো পোশাক পরি না। আমি পারফর্ম করি। অভিনয় করি। আমার আরো অনেক রকম কাজ আছে জীবনে।’

‘এই নতুন ধরনের পোশাক পরার অনুপ্রেরণা তাকে জোগাল কে?’ এই প্রশ্নের উত্তরে মনামী বলেন, ‘আমি সারাক্ষণই ভাবতে থাকি আর কতটা নতুনভাবে দর্শকের সামনে ধরা দেওয়া যায়। এই ধরনের পোশাক বিদেশে অনেক অভিনেতা-মডেলদের পরতে দেখা যায়। কিন্তু ভারতে হয়তো প্রথমবার এমন পোশাক পরল কেউ। একে মেটাল পোশাক বলে। এগুলো তৈরি করা বেশ কঠিন। পরা এতটা কঠিন নয়। তবে এই পোশাক পরতে গিয়ে আমার হাত কেটে গেছে কিছু কিছু জায়গায়।’

ছোট পর্দা, ওয়েব সিরিজ, সিনেমা―সব মাধ্যমেই চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী মনামী ঘোষ। সদ্য শেষ করলেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবির কাজ। যে ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে তাকে। ঝুলিতে রয়েছে আরো বেশ কিছু কাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews