1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

দশতলা থেকে লাফিয়ে পড়া সেই বিশ্ববিদ্যালয়ছাত্রী মারা গেছেন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষকরত্ন শেখ হাসিনা হলের দশতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন ৭৬তম ব্যাচের ছাত্রী মারিয়া রহমান। গুরুতর আহত মারিয়া ওই ঘটনার আট দিন পর আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক অধ্যাপক ড. ফরহাদ হোসেন। এই ঘটনায় শোক প্রকাশ করে আজকের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শেকৃবি প্রশাসন।

ড. ফরহাদ সাংবাদিকদের বলেন, ‘আমরা জেনেছি মারিয়া মারা গেছেন। তার পরিবার চাইলে থানার আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ক্যাম্পাসে আনা হবে।’ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews