1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

বিদেশে ছয় মিশনে রাষ্ট্রদূত পদে রদবদল

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩

বিদেশে বাংলাদেশের ছয়টি কূটনৈতিক মিশনে রাষ্ট্রদূত পদে রদবদল হচ্ছে। এগুলো হচ্ছে ইতালি, মালয়েশিয়া, মিসর, ভিয়েতনাম, টরন্টো ও পর্তুগাল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হচ্ছে। আর মালয়েশিয়ায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনার গোলাম সারওয়ার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব হিসেবে যোগ দেবেন।

মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম রাষ্ট্রদূত হিসেবে ইতালিতে যাচ্ছেন। মিসরে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন বর্তমানে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান অবসরে যাচ্ছেন। পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হবেন মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

মরিশাসে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন কানাডার টরন্টোয় বাংলাদেশের কনসাল জেনারেল লুত্ফর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews