1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

বোলারদের র‌্যাংকিংয়ে সেরা দশে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরে গেলেও বল হাতে দারুণ করেছেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডেতে ৯ রানে ১ উইকেট ও দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানে ২ উইকেট পেয়েছেন। আর শেষ ওয়ানডেতে ১০ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান, পেয়েছেন ১টি উইকেট। এমন বোলিংয়ের পুরস্কার পেলেন সাকিব। আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।

বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা যায়, তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। ৬১৮ রেটিং পয়েন্ট এই বাঁহাতি স্পিনারের। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড।

দুয়ে ভারতের মোহাম্মদ সিরাজ। তিনে আরেক অজি মিচেল স্টার্ক। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা রশিদ খান রয়েছেন তালিকার চারে।

সেরা দশের মধ্যে থাকা অন্য বোলাররা হলেন ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), মুজিব উর রহমান (আফগানিস্তান), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews