1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ট্রেনে ঝুলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিডিও ধারণ করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
ছবি-রাব্বি

পাবনার ঈশ্বরদী উপজেলায় পাকশীতে ট্রেনের দরজায় ঝুলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিডিও ধারণের সময় রেললাইনের সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে ইমজামাম হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট-২৩) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাকশী রেলওয়ে স্টেশনের ৫০০ মিটার অদূরে এ ঘটনা ঘটে। নিহত ইমজামাম হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কতুবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জানা যায় , ইমজামাম পরিবারের সদস্যদের সঙ্গে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী আন্তঃনগর বেনোপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাচ্ছিল। ট্রেন পাকশী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনের দরজায় ঝুলে সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিও ধারণ করছিল। এসময় সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে রেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews