1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

মেডিক্যাল কলেজের প্রশ্ন ফাঁসে জড়িত ডাক্তাররাও

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
দেশের মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সাত ডাক্তারসহ প্রশ্ন ফাঁসকারী চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ১২ জনের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। রবিবার (১৩ আগস্ট) দুপুরে মালিবাগে সিআইডি সদর দপ্তরে সম্মেলন করে এ তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

গত ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও বরিশালে অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডা. ময়েজ উদ্দিন আহমেদ প্রধান, ডা. সোহেলী জামান, ডা. আবু রায়হান, ডা. জেড এম সালেহীন শোভন, ডা. জোবাইদুর রহমান জনি, ডা. জিল্লুর হাসান রনি, ডা. ইমরুল কায়েস হিমেল, জহিরুল ইসলাম ভূঁইয়া মুক্তার, রওশন আলী হিমু, আক্তারুজ্জামান তুষার, জহির উদ্দিন আহমেদ বাপ্পী ও আবদুল কুদ্দুস সরকার।

সিআইডি প্রধান জানান, ২০২০ সালের একটি মামলার তদন্ত করতে গিয়ে প্রশ্ন ফাঁসকারী চক্রটির অন্তত ৮০ জন সক্রিয় সদস্যের বিষয়ে তথ্য পাওয়া যায়। তারা ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ১৬ বছরে অন্তত ১০ বার প্রশ্ন ফাঁস করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews