1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ

১৯ সিনেমা হলে মুক্তি পেল ‘সুজন মাঝি’

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
ফেরদৌস ও নিপুন

ফেরদৌস ও নিপুণ অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত দেশীয় ছবি ‘সুজন মাঝি’ মুক্তি পেল দেশের ১৯ সিনেমা হলে।

নির্মাতা ঝন্টু তার ছবি প্রসঙ্গে জানান, সুজন মাঝি গ্রামের গল্প। তিনি বলেন, আমি মনে করি গ্রামের ছবিই মানুষ বেশি দেখে। এর প্রমাণও অতীতে দেখা গেছে। আমি আশা করি, ছবিটি বাংলাদেশের সবার ভালো লাগবে। এটা মানুষের পছন্দের জন্য বানিয়েছি, কোনো পুরস্কারের জন্য বানাইনি।

চিত্রনায়িকা নিপুণ বলেন, এই গল্প নৌকার কথা বলবে, গ্রামের কথা বলবে। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই ছবি দেখে অনেক কিছু জানতে পারবে, আমাদের দেশটা কেমন।

যেসব সিনেমা হলে চলছে ‘সুজন মাঝি’ : আজাদ সিনেমা (ঢাকা), নিউ গুলশান সিনেমা (জিঞ্জিরা), মমতা সিনেমা (মাধবদী), মোহন সিনেমা (হবিগঞ্জ), পূর্ণিমা সিনেমা (কোম্পানীগঞ্জ), ছন্দা সিনেমা (হাসনাবাত), রূপসী সিনেমা (ভোলা), অন্তরা সিনেমা (মেলান্দহ), বিলাস সিনেমা (সাভার), ক্লিওপেট্রা সিনেমা (ধুনট), শাপলা সিনেমা (শ্রীপুর), মল্লিকা সিনেমা (উল্লাপাড়া), তাজ সিনেমা (নওগাঁ), মল্লিকা সিনেমা (জয়পুরহাট), মিলন সিনেমা (মাদারীপুর), পূরবী সিনেমা (ময়মনসিংহ), বনলতা সিনেমা (ফরিদপুর), সোহাগ সিনেমা (ঘোড়াশাল), রাজ্য সিনেপ্লেক্স (টাঙ্গাইল)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews