1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত অষ্টম শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা এবং সমন্বিত শিক্ষা আইনসহ শিক্ষা সংস্কারে নানা প্রস্তাবনা গণসাক্ষরতা অভিযানের

ভারতকে জিন্নাহ-গান্ধী ট্রফির প্রস্তাব পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি গত ১০ বছরেরও বেশি সময় ধরে। ২০১২ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। এর পর থেকে রাজনৈতিক কারণে দুই দেশের সফর বন্ধ। তবে বহুজাতিক টুর্নামেন্টে তাদের প্রায়ই দেখা হয়, এবারের বিশ্বকাপেও ১৪ অক্টোবর মুখোমুখি হবে এই দুই দল।

তবে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে ভারতকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই দেশের দুই রাষ্ট্রনেতা মহাত্মাগান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাহর নামে এই সিরিজ করার প্রস্তাব দিয়েছেন পিসিবি প্রধান জাকা আশরাফ। এতে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি থাকলে পাকিস্তান এই সিরিজ খেলতে চায়।

প্রস্তাবে বলা হয়েছে, গান্ধী-জিন্নাহ ট্রফিতে বছরে একবার ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে নিজেদের মাটিতে খেলবে। পাকিস্তানি সংবাদমাধ্যমকে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘অ্যাশেজের মতো বিসিসিআইকে জিন্নাহ-গান্ধী ট্রফি আয়োজনের প্রস্তাব রাখছি। এই সিরিজের জন্য ভারত ও পাকিস্তান একে অপরের দেশে গিয়ে খেলতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বড় কোনো প্রতিযোগিতা নেই।

শেষবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারত পাকিস্তানে গিয়েছিল ২০০৬ সালে। আর ২০১২ সালে পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতে এসেছিল। এরপর আর দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হয়নি। দুই দেশ একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছে শুধু বহুজাতিক আসরেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews