1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতিসহ বিএনপি জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমেনুজ্জামান সমেন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া শহরে কলাবাগান এলাকা থেকে ছাত্রদল নেতা রাজ হিমেল ও হরিণাকুন্ডুর শাখারীদহ এলাকা থেকে বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে ঝিনাইদহ জেলায় শুক্রবার দুই জামায়াত সমর্থকসহ ১৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের এসব নেতাকর্মীকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান জানান, অবরোধকে কেন্দ্র করে নাশকতা বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। অবরোধকালীন সময়ে নাশকতার পরিকল্পনা করতে পারে এমন সংবাদের ভিত্তিতে জেলার ছয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ঝিনাইদহ সদর উপজেলার ২, শৈলকূপায় ৩, কালিগঞ্জে ৪, কোটচাঁদপুরে ও মহেশপুর উপজেলায় ৩ জন করে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews