1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার আ. লীগে যোগ দিলেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

আওয়ামী লীগে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদসচিব কবির বিন আনোয়ার। বুধবার (১০ জানুয়ারি) সকালে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী দলের প্রাথমিক সদস্য পদের ফরম তার হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সদ্যঃসমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কাজে সম্পৃক্ত হয়েছিলেন কবির বিন আনোয়ার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে দলের নির্বাচন পরিচালনা কমিটির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। কবির বিন আনোয়ার দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

সিরাজগঞ্জের সন্তান কবির বিন আনোয়ার ১৯৮৫ ব্যাচে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।তিনি কর্মজীবনে তিনবার জনপ্রশাসন পদক ও দুইবার বঙ্গবন্ধু ডিজিটাল অ্যাওয়ার্ড অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্রলীগ থেকে নির্বাচিত সভাপতি ছিলেন। তার মা ও বাবা দুজনই মুক্তিযোদ্ধা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews