1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মুকুলে ভরে গেছে বাগানের সকল আম গাছঃ কৃষকের চোখে স্বপ্ন বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম

ঈদে ভাপসা গরম থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

চাঁদ দেখা সাপেক্ষে দেশে ঈদুল ফিতর হতে পারে আগামীকাল বুধবার। তা না হলে পরদিন। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের সময় দেশে ভাপসা গরম থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।

সকালের দিকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে। ১৪ বা ১৫ এপ্রিল থেকে তাপমাত্রা ও গরম আরো তীব্র রূপ ধারণ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল (আজ) দেশের কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা বাড়বে। ঈদের সময় সকালের দিকে গরম কিছুটা সহনীয় পর্যায়ে থাকবে।

দুপুর বা বিকেল গড়ালে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বুধবার সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও দুপুরের পর তা কিছুটা বাড়বে। পরদিন বৃহস্পতিবার দেশের অনেক জায়গায়ই মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে। এ দুই দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত হতে পারে।

জলুর রশিদ জানান, ঈদে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার দিকে তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে। ঢাকাসহ দেশের মধ্যভাগে তাপমাত্রা বেশি থাকবে। ১৪ এপ্রিল পর্যন্ত দেশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘গত দুই দিন আকাশ মেঘলা থাকায় ও বৃষ্টি হওয়ায় তাপমাত্রা ও গরমের অনুভূতি অনেকটাই কমেছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়বে।

তবে তা খুব তীব্র বা অসহনীয় অবস্থা পর্যন্ত যেতে ১৩ বা ১৪ এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সোমবার কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও পটুয়াখালী  জেলার ওপর দিয়ে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে। আজ তা আরো বিস্তার লাভ করতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল বুধবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews