1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
বোয়ালখালীতে নানান আয়োজনের মধ্য দিয়ে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডস্থ একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে
আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল ঢোলবাদন, সংগীত, আবৃত্তি ও আলোচনা সভা।
শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মোঃ এসকান্দর এর সঞ্চালনায়, সভাপতি অনুপম বড়ুয়া পারুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ও দৈনিক একাত্তর সংবাদ এর সম্পাদক ও প্রকাশক সুমন সেন, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন – বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস।
শুরুতে বিনয়বাঁশীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর ঢোলবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সংগীত পরিবেশন করেন- বাংলাদেশ টেলিভিশন ও বেতার কেন্দ্রের সংগীতশিল্পী বিধান দাস- সঙ্গীতশিল্পী কালিপদ দাস, তবলায় সহযোগিতা করেন দোলন জলদাস, মন্দিরায় অনিক দাস। এতে উপস্থিত ছিলেন- ফটো সাংবাদিক রাজিব ধর, প্রীতি দাস, পুনম দাস, ঋত্বিকা দাস, বর্ষা দাস, রিপা দাস প্রমুখ।
এ সময় বক্তারা বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews