1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ওই মানুষটিকে আমি ছাড়ব না

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

ঢাকার চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। ব্যক্তিগত জীবন নিয়ে সারাক্ষণই আলোচনায় থাকেন তিনি। বছর কয়েক ধরে নানা কিছু ঘটে গেছে তার জীবনে। সবশেষ গত বছরের সেপ্টেম্বরে অভিনেতা রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। এরপর থেকে একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতোই জীবনযাপন করছেন পরী।

পরী-রাজের বিবাহবিচ্ছেদের পর তাদের দুজনের কেউই মিডিয়ার সামনে কোনো মন্তব্য করেননি। প্রায় ছয় মাস পর হঠাৎ শনিবার (৯ মার্চ) কলকাতায় বসে ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রভাবশালী দৈনিকের কাছে ২৮ মিনিট ৩৭ সেকেন্ডের এক ভিডিও সাক্ষাৎকারে পরীমণির মুখে তার সাবেক স্বামী রাজের প্রসঙ্গে উঠে আসে। এতে একপর্যায়ে রাজকে নিয়ে মুখ খুলেন পরী।

ভিডিওতে সাবেক স্বামীকে নিয়ে পরীমণির ভাষ্য, ‘ওই মানুষটির প্রতি রাগ, ক্ষোভ, অভিমান আছে। কিন্তু তার প্রতি কোনো আবেগই কাজ করে না আমার। তার প্রতি ভালোবাসা, সম্মান একদমই নেই। আর যেখানে ভালোবাসা, সম্মান থাকে না, রাগ থেকে খেপে গিয়ে একটা কথা বলতে গেলে মানুষ অসম্মানিত হয়।তিনি আরও বলেন, ‘সে আমার বাচ্চার বাবা, এ বিষয়টি তো মুছে ফেলতে পারব না। এ কারণে তাকে নিয়ে অসম্মানজনক কথা মুখে আনতে পারি না। তবে সে যতটুকু অসম্মান ডিজার্ভ করে, সেটুকু থেকে তাকে তো বাঁচাতে পারব না। সেই অসস্মানটা পুরো দুনিয়া নয়, আমিই তাকে করব। কারণ, সে সেটি ডিজার্ভ করে।রাজকেই ইঙ্গিত করে ক্ষোভ ঝেড়ে পরীমণি বলেন, ‘আমরা যখন আলাদা হয়ে যাই, তখন থেকেই বাচ্চার কোনো খোঁজ নেয়নি সে। এসব স্ট্যাটাস, ভুয়া ভাবনা থেকে। বাচ্চাকে ওন (আপন) না করেই কেউ যদি বলে বেড়ায় যে সে বাচ্চাকে ওন করে, সেটাকে ভুয়া ছাড়া আর কী বলা যেতে পারে। ওই মানুষটিকে আমি ছাড়ব না। যারা মায়েরা আছেন, যারা বাচ্চা গর্ভে ধারণ করেন, তারা বুঝবেন, আমি কোন জায়গা থেকে এই কথাগুলো বলছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews